Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২০ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২০ পূর্বাহ্ণ

ফলো করুন-
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের অভিনন্দন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্বনেতাদের মধ্যে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Manual7 Ad Code

এমএসসি ২০২৪-এর প্রথম দিনে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্বনেতাদের মধ্যে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে। তারা (বিশ্ব নেতারা) তাকে (প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায়) অভিনন্দন জানিয়েছেন এবং তিনি (শেখ হাসিনা) এমএসসি-২০২৪-এর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।’

ড. হাছান বলেন, এমএসসিতে ৭টি দ্বিপাক্ষিক বৈঠক এবং একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী একটি ব্যস্ত দিন কাটিয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-ছানির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রস আধানম ঘেব্রেইসাসের সাথেও বৈঠক করেন। বৈঠকে ডব্লিউএইচওর ডিজি আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সায়মা ওয়াজেদ অত্যন্ত উৎসাহের সঙ্গে কাজ করছেন।

Manual1 Ad Code

শেখ হাসিনা এমএসসিতে ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন। তিনি মেটা গ্লোবাল অ্যাফেইটস’র প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গের সঙ্গেও বৈঠক করেন।

Manual1 Ad Code

বিশ্বব্যাংক চলমান ৫৬টি প্রকল্পে ১৬ বিলিয়ন ডলার এবং ৫০৯ মিলিয়ন ডলার বাজেট সহায়তার প্রতিশ্রুতি ছাড়াও সম্প্রতি রোহিঙ্গা ও দরিদ্র মানুষের জন্য ৭০০ মিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত বাজেটে সহায়তা দিতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।

Manual4 Ad Code

উইমেন পলিটিকাল লিডার্স প্রেসিডেন্ট সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গ সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন