Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা ‘ফ্যাসিস্ট সরকারের’ বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন— তাদেরই মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
যারা ‘ফ্যাসিস্ট সরকারের’ বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন— তাদেরই মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সম্ভাব্য মন্ত্রিসভার রূপরেখা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি জানিয়েছেন, নতুন মন্ত্রিসভা হবে নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত।সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

Manual5 Ad Code

মেজর হাফিজ বলেন, যারা ‘ফ্যাসিস্ট সরকারের’ বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং জনগণের কাছে গ্রহণযোগ্য—তাদেরই মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, অভিজ্ঞতা ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য মন্ত্রিসভা গঠন করা হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করায় সামরিক বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। তার ভাষায়, দেশের দুর্দিনে তাদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না।

Manual7 Ad Code

রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গ টেনে মেজর হাফিজ বলেন, তারেক রহমানের নাহিদ ইসলাম ও শফিকুর রহমানের বাসায় সাক্ষাৎ রাজনীতিতে ইতিবাচক বার্তা দিয়েছে। বিরোধীদল শক্ত ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তিনি বলেন, প্রকৃত ইতিহাস বারবার বিকৃত হয়েছে এবং জনগণকে সঠিক তথ্য জানতে দেওয়া হয়নি। তার মতে, ১৯৭১ সালের মার্চে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়নের বিদ্রোহ না হলে স্বাধীনতা যুদ্ধ সম্ভব হতো না।

Manual6 Ad Code

শেয়ার করুন