Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জাতীয় পার্টির ভরাডুবি, জামায়াত জোটের জয়জয়কার

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১০ অপরাহ্ণ

ফলো করুন-
রংপুরে জাতীয় পার্টির ভরাডুবি, জামায়াত জোটের জয়জয়কার

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

রংপুরের ৬টি আসনের সব কটিতেই নির্বাচিত হয়েছেন ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী। রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার ৭৯ হাজার ৮৭০ ভোট পেয়েছেন।

Manual6 Ad Code

রংপুর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৫ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের ১৬৩ কেন্দ্রে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট পেয়েছেন।

Manual4 Ad Code

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম রব্বানী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মাওলানা নুরুল আমীন। তিনি ২০২৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ১ লাখ ১৬ হাজার ৯১৯ ভোট পেয়েছেন।

Manual7 Ad Code

শেয়ার করুন