Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রাণ গেল যুবকের

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে প্রাণ গেল যুবকের

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তারেক আহমদ (২০) নামে এক যুবক খুন হয়েছে। রাজনগর পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।

Manual6 Ad Code

বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকালে গ্রামের বালিদীঘির পারের দক্ষিন দিকে কয়েকজন ক্রিকেট খেলছিল। এ সময় ওই গ্রামের গাজি মিয়ার ছেলে তারেক আহমদের সাথে তার প্রতিবেশি আতিক আহমদের (২১) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আতিক আহমদ উপুর্যোপুরি তারেকের বুক, হাত ও উরুতে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক ভাবে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন