Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন প্রবাসী শফি হত্যা: ৩ আসামি গ্রেপ্তার হলেও মিলেনি অনেক প্রশ্নের উত্তর

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
লন্ডন প্রবাসী শফি হত্যা: ৩ আসামি গ্রেপ্তার হলেও মিলেনি অনেক প্রশ্নের উত্তর

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

Manual4 Ad Code

তিন আসামিকে গ্রেপ্তারের পর রোববার এই হত্যার মূল রহস্য উদঘ্টনের কথাও জানিয়েছে পুলিশ। তবে এখনও মিলেনি এ ঘটনার অনেক প্রশ্নের উত্তর।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো: আনোয়ার হোসেন জানান, প্রথমিক তদন্তে জানা যায় মূলত: ব্যক্তিগত দ্বন্দের জের ধরে শফিকে হত্যা করা হয়েছে।

তবে প্রবাসী শফির সেথে গ্রেপ্তার হওয়া আসামিদের কী নিয়ে দ্বন্দ্ব ছিলো তা জানাতে পারেননি তিনি।

এদিকে, গ্রেপ্তার হওয়া ৩ জনেরই বয়স ২০/২১ বছর। তাদের সাথে প্রায় ৬০ বছর বয়সী শফির কী নিয়ে ‘ব্যক্তিগত দ্বন্দ্ব’ ছিলো তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। এছাড়া সিলেট থেকে নিখোঁজ হয়ে শফি জকিগঞ্জ কীভাবে গেলেন এবং সেখানে কীভাবে তাকে হত্যা করা হলো এসব প্রশ্নেরও উত্তর মিলেনি।

Manual8 Ad Code

রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের অপরাধ শাখা থেকে তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পর সাব্বির ও শোভন আদালতে দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

পুলিশ জানায়, গত শুক্রবার মামলার প্রধান আসামি জকিগঞ্জের বাসিন্দা সাব্বির আহমেদ(২১) কে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ২নং আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন(২০) কে নারায়নগঞ্জের পূর্বাচল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একইদিনে অপর আসামি তাহিরুল হক(২০) কে তার শ্বশুর বাড়ি লালাগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত সেই মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

Manual4 Ad Code

এরআগে গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর বিলপাড় থেকে লন্ডন প্রবাসী বোরহান উদ্দীন শফির (৫৯) সম্পূর্ণ আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে জকিগঞ্জ থানায় দুদিন পর মামলা দায়ের করা হয়। ১৮ ফেব্রুয়ারি মামলাটি পুলিশের জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

জানা যায়, নিহত বুরহান উদ্দিন শফি (৫৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, নিহত বুরহান উদ্দিন শফি লন্ডন প্রবাসী ছিলেন। তিনি গত ৩০ জানুয়ারী সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন।

শেয়ার করুন