Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথের আগে সালাহউদ্দিন আহমদ বললেন, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
শপথের আগে সালাহউদ্দিন আহমদ বললেন, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নিচ্ছেন আজ মঙ্গলবার সকালে। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বপালন করছেন। রয়েছেন গণমাধ্যমকর্মীরা।কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।

Manual6 Ad Code

Manual4 Ad Code

এসেছেন তারেক রহমান, সঙ্গে জুবাইদা ও জাইমা

Manual7 Ad Code

শপথ নিতে জাতীয় সংসদ ভবনে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

শেয়ার করুন