Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

admin

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ০৭:০৫ অপরাহ্ণ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ | ০৭:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই।

Manual4 Ad Code

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হলো।

Manual8 Ad Code

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Manual2 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।শরিফ ওসমান বিন হাদি ছিলেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। জুলাই গণ-অভ্যুত্থান-পরে তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি সংগঠনটির আহ্বায়ক, মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শেয়ার করুন