Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের দাসপাড়া থেকে গ্রে*প্তা*র আঁখি- নাসিমা

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫০ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের দাসপাড়া থেকে গ্রে*প্তা*র আঁখি- নাসিমা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেটের শাহপরাণ থানার দাসপাড়া থেকে আঁখি বেগম (৩০) ও নাসিমা বেগম (৪৫) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে এসএমপির মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দাসপাড়া মুসলিম হ্যান্ডস স্কুল অ্যান্ড এক্সিলেন্সের সামনে চেকপোস্ট চলাকালে ভারতীয় পণ্যসহ তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

কাকমারি এলাকার শওকত মিয়ার স্ত্রী ও নাসিমা বেগম যশোরের অভয়নগর থানার বুইকারা গ্রামের মৃত দুলাল ফারাজির স্ত্রী।

 

পুলিশ জানায়, চেকপোস্ট চলাকালে তানভীর এন্টারপ্রাইজ নামক একটি মিনিবাসে তল্লাশী চালিয়ে আঁখি ও নাসিমার হেফাজত থেকে ৭১০ পিস নেসলে কিটক্যাট ও ৫১৮ পিস কাভেরি মেহেদি জব্দ করা হয়েছে যার বাজারমূল্য ৪২ হাজার ৬শ’ টাকা।এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ১৪/২৩/২/২৬) দায়ের করে আঁখি ও নাসিমাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন