Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের শফিকুর রহমানকে বিজয়ী ঘোষণা

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের শফিকুর রহমানকে বিজয়ী ঘোষণা

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থির চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন তিনি।

Manual6 Ad Code

বৃহস্পিতবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ করা হয়। ঢাকার অন্যান্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে আসলেও দীর্ঘ সময় আটকে ছিল এ আসনের ফল ঘোষণা। এই আসনে মোট পড়েছে ৪৪ শতাংশ।

Manual8 Ad Code

কাফরুল ও মিরপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনে প্রার্থী ছিলেন ছয়জন।

এ আসনের মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। চারজন হিজড়া ভোটার রয়েছে।

Manual2 Ad Code

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আবরু মিয়া ও মাতার নাম খাতিবুন নেছা। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয় শফিকুর রহমান। তিনি সিলেট নগরীতে স্বপরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

শেয়ার করুন