Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জামানত হারালেন যারা

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে জামানত হারালেন যারা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেছেন। এদের মধ্যে জামানত হারিয়েছেন ২০ প্রার্থী। আইন অনুযায়ী প্রদত্ত বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় ২০ প্রার্থীকে হারাতে হয়েছে জামানত।

 

সিলেট-১ (নগর-সদর) আসনে প্রতিদ্ব›দ্বীতা করেছেন ৮ প্রার্থী। আর মোট বৈধ ভোট ৩ লাখ ১৮ হাজার ১৬ এর সাড়ে ১২ শতাংশ ৩৯ হাজার ৭৫২ ভোটের চেয়ে কম পাওয়ায় ৬ জনই জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের প্রণব জ্যোতি পাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এডভোকেট আনোয়ার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর সঞ্জয় কান্তি দাস, গণঅধিকার পরিষদের আকমল হোসেন ও ইনসানিয়াত বিপ্লবের মো. শামীম মিয়া।

Manual3 Ad Code

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) প্রতিদ্ব›দ্বীতা করেছেন মোট ৫ প্রার্থী। আর বৈধ ভোট ছিল ১ লাখ ৬০ হাজার ৫৬। সাড়ে ১২ শতাংশ তথা ২০ হাজার ৭ ভোটের চেয়ে কম পাওয়ায় জামানত হারিয়েছেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দীন ও গণফোরামের মো. মুজিবুল হক।

Manual1 Ad Code

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মোট প্রতিদ্ব›দ্বীতা করেছেন ৬ প্রার্থী। এ আসনে জামানত হারিয়েছেন ৪জন। বৈধ ১ লাখ ৯৯ হাজার ৬৪১ ভোটের সাড়ে ১২ শতাংশ তথা ২৪ হাজার ৯৫৫ ভোটের চেয়ে কম পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে জাতীয় পার্টির আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকরের।সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে মোট প্রার্থী ছিলেন ৫জন। আর বৈধ ভোট ২ লাখ ৬৩ হাজার ৪৮৮। আসনটিতে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ, গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম ও জাতীয় পার্টির মুজিবুর রহমান ডালিম।

 

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মোট প্রতিদ্ব›দ্বীতা করেছেন ৫ প্রার্থী। তাদের মধ্যে জামানত হারিয়েছেন একজন। আর তিনি হলেন বাংলাদেশ মুসলিমলীগের মো. বিলাল উদ্দিন (হারিকেন)।

 

Manual5 Ad Code

সিলেট-৬ আসনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর সংখ্যা  । আর বৈধ ভোট ২ লাখ ৩৭ হাজার ৮৮৮। সাড়ে ১২ শতাংশের কম ভোট পাওয়াায় জামানত হারিয়েছেন জমিয়তের বিদ্রোহী (স্বতন্ত্র) মাওলানা ফখরুল ইসলাম, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান ও জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর।

শেয়ার করুন