Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পো*ড়া*নো হল ক্যা*ন্সা*রে*র জন্য দায়ী কসমেটিক্স

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পো*ড়া*নো হল ক্যা*ন্সা*রে*র জন্য দায়ী কসমেটিক্স

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে ক্যান্সারের জন্য দায়ী মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কসমেটিক্স সমাগ্রী জব্দের পর পোড়ানো হয়েছে। সঙ্গে মোটা অংকের জরিমানাও আদায় করেছে সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Manual6 Ad Code

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নগরীর লালদিঘীরপার হকার্স মার্কেটে অভিযান চালিয়ে এসব পণ্য পোড়ানোর পাশাপাশি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লালদিঘীরপার হকার্স মার্কেটের বি ব্লক, ১৭নং গলির ৭৫৮নং দোকান রুদ্রাক্ষি এন্টারপ্রাইজের গুদামে প্রচুর বিক্রয় নিষিদ্ধ ভেজাল কসমেটিক্স সামগ্রী মজুত রয়েছে যা মানব দেহের স্কিন ক্যান্সারের জন্য দায়ী।

Manual5 Ad Code

তিনি জানান, এরপর তারা র‌্যাব-৯ সদস্যদের সহযোগীতায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও দোকানটির একজন কর্মচারীকে আটক করেন। পরে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে আটক কর্মচারীকে ছেড়ে দেওয়া হয় এবং ওইসব ভেজাল পণ্য প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে।
এসময় অবৈধভাবে আমদানিকৃত নকল অলিভওয়েলসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্যও জব্দ করা হয়।

Manual3 Ad Code

শেয়ার করুন