Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রতীক বরাদ্দ, কখন কোথায় কিভাবে?

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রতীক বরাদ্দ, কখন কোথায় কিভাবে?

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ বুধবার (২১ জানুয়ারি)। এরপরই শুরু হবে প্রচারণা।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

সিলেটের ৬টি আসনের প্রার্থীদের জন্য বুধবার সকাল সাড়ে ১০টায় প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হবে সিলেটেল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম।

 

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সকাল সাড়ে ১০টায় সিলেট-১ (নগর-সদর), সকাল ১১টায় সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর), সকাল সাড়ে ১১টায় সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ- বালাগঞ্জ), দুপুর ১২টায় সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর), সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।বিজ্ঞপ্তিতে যথাসময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে ।

Manual6 Ad Code

শেয়ার করুন