Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বক্তব্য দেওয়ায় চাকুরিচ্যুত ইমাম!

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫২ অপরাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বক্তব্য দেওয়ায় চাকুরিচ্যুত ইমাম!

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ায় হাফিজ মাসুম আহমদ নামে এক ইমামকে চাকুরিচ্যুত করা হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (১৪ ফেব্রুয়ারি) কোন নোটিশ ছাড়াই এশার নামাজের পর তাকে চাকুরী থেকে অব্যাহতি দেন মসজিদে মুতাওয়াল্লী ফয়জুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে হাফিজ মাসুম আহমদ জানান, টুকের বাজার একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ায় তাকে অগ্রীম নোটিশ ছাড়া চাকুরিচ্যুত করা হয়েছে।
এবিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।জানা যায়, ২০০৬ সাল থেকে উপজেলার তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন হাফিজ মাসুম আহমদ। এর পর থেকে ইমামতির পাশাপাশি সেখানে রমজানের তারাবিও পড়াতেন তিনি। বরাবরের মতো এবছরও রমজানের তারাবি পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কোন ধরনের অগ্রীম নোটিশ ছাড়া রমজানের ৪দিন আগে তাকে মসজিদ ছাড়তে হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লার নির্বাচনী শেষ জনসভায় বক্তব্য দেন হাফিজ মাসুম আহমদ। খেলাফত মজলিসের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হওয়ায় সেই জনসভায় তিনি ছিলেন বিশেষ অতিথি। এই জনসভার বক্তব্যকে কেন্দ্র করে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান হাফিজ মাসুম আহমদ।

হাফিজ মাসুম আহমদ জানান, গত বিশ বছর থেকে আমি এই মসজিদে ইমামতি করছি। কখনো কারো সাথে আমার সমস্যা হয়নি। কয়দিন আগে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ায় আমাকে মসজিদের ইমামতি থেকে বাদ দেওয়া হয়েছে। শনিবার এশার নামাজের পর মসজিদের মুতাওয়াল্লি আমাকে ডেকে বলেন আপনি আগামীকাল থেকে আর মসজিদে আসবেন না।

Manual6 Ad Code

তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদের মুতাওয়াল্লী ফয়জুর রহমান বলেন, আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। কোন নোটিশ ছাড়া তাৎক্ষণিক কেন তাকে বিদায় দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন পঞ্চায়েতের বিষয় এটি আমি একা সিদ্ধান্ত নেইনি।

রাজনৈতিক সভায় বক্তব্যের জেরে কি ইমামকে চাকুরিচ্যুত করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন এধরনের কোন কিছু নাই।

Manual4 Ad Code

শেয়ার করুন