Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভোক্তা অধিকার কর্মকর্তাদের উপর চ*ট*লেন ব্যবসায়ীরা

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ভোক্তা অধিকার কর্মকর্তাদের উপর চ*ট*লেন ব্যবসায়ীরা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেটে অতিরিক্ত দামে মাংস বিক্রয়কারীদের সতর্ক করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় একটি দোকানের কর্মচারীরা ভোক্তা কর্মকর্তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তেমন কোনো অপ্রীতিরক ঘটনা ঘটেনি।

Manual1 Ad Code

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরীর শিবগঞ্জ এলাকার মাংসের দোকানগুলোতে অভিযানকালে ব্যবসায়ীদের কড় সতর্কবার্তা দেওয়া হয়।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোক্তা অধিকার কর্মকর্তারা শিবগঞ্জের মাংসের দোকানগুলোতে অভিযান চালান। এসময় তারা অতিরিক্ত দাম নিলে বড় ধরনের জরিমানা আদায়ের হুমকি দিলে মামুন মিয়া মাংসের দোকানের কয়েকজন কর্মচারী তেড়ে এসে কঠোর ভাষায় আক্রমন করেন।

Manual6 Ad Code

তবে কোনো ধররেন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

সিলেটভিউকে তিনি জানান, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে সতর্ক করতে গিয়েছিলাম। তখন কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারী উচ্চবাচ্য করে নির্ধারিত মূল্যের ব্যাপারে তাদের আপত্তির কথা তুলে ধরে। আমরা তাদেরকে সিটি করর্পোরেশনের কাছে তাদের আপত্তির কথা জানাতে বলি।

তিনি বলেন, এরপর আমরা মাইকিং করে জানিয়ে দেই, সিটি কর্পোরেশন গরুর মাংসের প্রতি কেজি সাড়ে ৭শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি দামে বিক্রি করলে বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শনের ব্যাপারেও তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।উল্লেখ্য, এবার সিটি করপোরেশন প্রতি কেজি গরুর মাংসের দাম নির্ধারণ করেছে ৭৫০ টাকা। এছাড়াও মহিষের মাংস ৬৫০, খাসির ১১০০, ছাগল ও ভেড়ার মাংস প্রতিকেজি ১ হাজার টাকা নির্ধারণ করেছে। সোনালী মুরগী ৩১০ এবং পোল্ট্রি সুরগী ১৭০ টাকা প্রতি কেজি।

শেয়ার করুন