Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৩৩ প্রার্থীর ভাগ্যে পড়ল যত ভোট

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৩৩ প্রার্থীর ভাগ্যে পড়ল যত ভোট

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে উৎসবের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটারদের ভোট টানতে প্রার্থীর দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। তবে অধিকাংশ প্রার্থীদের প্রতিশ্রুতির প্রলোভনে এবার পা দেননি সচেতন ভোটাররা। সিলেটের ৬টি আসনের মধ্যে ৫ টিতেই বিএনপির প্রার্থী বিজয়ী হলে অপর একটিতে জিতেছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সিলেট-১ আসনে বিজয়ী প্রার্থী বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদীর পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামের মাওলানা হাবীবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। এছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী শামীম মিয়া। তিনি আপেল প্রতীকে ২৩৯ ভোট পেয়েছেন। গণ অধিকার পরিষদের আকমল হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩১৪ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল সঞ্জয় কান্তি দাস কাঁচি প্রতীকে ৮০১ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন কাস্তে প্রতীকে ৯০৭ ভোট,ইসলামী আন্দোল বাংলাদেশের মাহমুদুল হাসান হাতপাখা প্রতীকে ২৭০১ ভোট ও বাংলাদেশ সামাজতান্ত্রিক দলের প্রণব জ্যোতি পাল মই প্রতীকে ১১৩৪ ভোট পেয়েছেন। সিলেট-২ আসনে বিজয়ী বিএনপির তাহসীনা রুশদির লুনা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খেলাফত মজলিসের মুনতাসির আলী দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। এছাড়া জাতীয় পার্টির মাহবুবুর রহমান লাঙ্গল প্রতীকে ১৪২০ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন হাতপাখা প্রতীকে ১৪০৮ ভোট, গণফোরামের মুজিবুল হক উদীয়মান সূর্য প্রতীকে ৬৩৭ ভোট পেয়েছেন।

সিলেট-৩ আসনে বিজয়ী বিএনপির এমএ মালিক পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু রিক্সা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী হাতপাখা প্রতীকে ১৩৯১ ভোট, জাতীয় পার্টির আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে ২৬৩০ ভোট, মুস্তাকিম রাজা চৌধুরী স্বতন্ত্র ফুটবল প্রতীকে ৪১৯৯ ভোট ও মইনুল বাকর কম্পিউটার প্রতীকে ২৯৭ ভোট পেয়েছেন।

Manual5 Ad Code

সিলেট-৪ আসনে বিজয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামের জয়নাল আবেদিন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট। এছাড়া
জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান লাঙ্গল প্রতীকে ১৯৬৬ ভোট, গণঅধিকার পরিষদের জহিরুর ইসলাম ট্রাক প্রতীকে ৫৬১ ভোট পেয়েছেন।

Manual5 Ad Code

সিলেট-৫ আসনে বিজয়ী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জোটের প্রার্থী জমিয়তে ইসলামের উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। এ আসনে বিএনপির বিদ্রোহী মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ২৫১ ভোট ও বাংলাদেশ মুসলিম লীগের বিলাল উদ্দিন হারিকেন প্রতীকে ৩৭২ ভোট পেয়েছেন।

Manual6 Ad Code

সিলেট-৬ আসনে বিজয়ী বিএনপির এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে ২৩ হাজার ৮৪৬ ভোট ও গণাধিকার পরিষদের জাহিদুর রহমান ট্রাক প্রতীকে ১৩৮৬ ভোট পেয়েছেন।

Manual2 Ad Code

শেয়ার করুন