Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-১ আসন : ভোট দিয়ে যা বললেন মুক্তাদীর-হাবিব

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট-১ আসন : ভোট দিয়ে যা বললেন মুক্তাদীর-হাবিব

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট-১ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা সকালে ভোট দিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে নগরীর কিনব্রিজ সংলগ্ন শারদা স্মৃতি হল কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। আর সকাল সাড়ে ৭টার দিকে শিবগঞ্জস্থ স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।ভোট দিয়ে খন্দকার মুক্তাদির নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নারীদের ভোটগ্রহণে ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আর সুন্দর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের মাওলানা হাবিবুর রহমান।
ভোট দিয়ে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এখন পর্যন্ত ভোট প্রদানে কোনো বাধা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তবে কয়েকটি কেন্দ্র থেকে নারীদের ভোটগ্রহণে ধীরগতির বিষয়টি তার নজরে এসেছে।

Manual7 Ad Code

তিনি বলেন, ভোট শুরুর পর অল্প সময় পার হলেও বিভিন্ন কেন্দ্র থেকে এমন পর্যবেক্ষণ এসেছে যে, নারীদের লাইনে ভোটগ্রহণের গতি তুলনামূলক ধীর। নারীদের ভোট গ্রহণের গতি আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

মুক্তাদির আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে দেশের মানুষ আবার সংবিধান স্বীকৃত ভোটাধিকার চর্চার সুযোগ পেয়েছে। এই ভোটের মাধ্যমে রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

সুন্দর নির্বাচনের প্রত্যাশা মাওলানা হাবিবের : ভোটাধিকার প্রয়োগ করে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে কাজ  করছে। এখন পর্যন্ত সার্বিক পরিবেশ সন্তোষজনক। আমি আশা করছি সারাদেশে একটি সুন্দর নির্বাচন হবে।এসময় ২০১৮ সালের দিনের ভোট রাতে দেওয়ার উদাহরণ টেনে সাংবাদিকরা গত রাতের কয়েকটি ঘটনা তুলে ধরলে মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘এটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। দুটি কেন্দ্রে কয়েকজন পর্যবেক্ষক গিয়েছিলেন। আর আমরাই আমাদের এজেন্টদের রাতে প্রিসাইডিং অফিসারের কাছে পরিচত হতে বলেছিলাম। এটা আসলে ভুল বোঝাবুঝিতে হয়েছে।’

Manual3 Ad Code

শেয়ার করুন