Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো: প্রশ্ন জামায়াত আমিরের

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো: প্রশ্ন জামায়াত আমিরের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সড়কে পরিবহন থেকে টাকা আদায় বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের মন্তব্যের সমালোচনা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো?’

Manual1 Ad Code

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

Manual2 Ad Code

পোস্টে জামায়াত আমির বলেন, ‘তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’

Manual4 Ad Code

তিনি আরও লিখেছেন, ‘প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।’উল্লেখ্য, গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। শেখ রবিউল আলমের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রশ্ন তুলেছেন জামায়াত আমির  ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন