Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সরিষা ক্ষেত থেকে শি*শু*র ম র দেহ উদ্ধার

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে সরিষা ক্ষেত থেকে শি*শু*র ম র দেহ উদ্ধার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মানছুরা আক্তার (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual5 Ad Code

শনিবার সকালে গ্রামের পূর্বদিকে ‘ইসমাইল বন্দ’ নামে হাওরের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মুড়িয়াউক গ্রামের মো. কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার শুক্রবার বিকেলের দিকে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফিরেনি। আর এতে করে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। শনিবার ভোরে স্থানীয়রা একটি সরিষা ক্ষেতে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির গলায় নিজের পরনের কাপড় পেঁচানো ছিল।

Manual5 Ad Code

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে শতাধিক নারী-পুরুষের ভিড় জমে যায়। নিহত শিশুর মা-বাবার আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

Manual1 Ad Code

এলাকাবাসীর দাবি, এত অল্প বয়সী একটি শিশুর মৃত্যু স্বাভাবিক নয়; বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এলাকাবাসীর ধারণা শিশুটিকে নির্যাতন করে হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।

Manual5 Ad Code

শেয়ার করুন