Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির জি কে গউছ বিজয়ী

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Manual6 Ad Code

ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৪১০ ভোট ভোট পেয়েছেন জি কে গউছ। ৮০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ দাড়িপাল্লায় পেয়েছেন ৩৯ হাজার ৮৭৯ ভোট।

Manual5 Ad Code

এই আসনে মোট ভোট কেন্দ্র ১৩৭টি।

মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৫৭৩ জন। প্রদত্ত ভোটের হার ৪৯.১৫।

Manual1 Ad Code

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

Manual2 Ad Code

শেয়ার করুন