Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক (উপসচিব) মো. এমাদুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ২০২৬ সালের ১২ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

Manual3 Ad Code

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Manual4 Ad Code

এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

Manual5 Ad Code

শেয়ার করুন