Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা

admin

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ০৭:২২ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৪ | ০৭:২২ অপরাহ্ণ

ফলো করুন-
প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজছাত্রের আত্মহত্যা

Manual3 Ad Code

খুলনা প্রতিনিধি:
খুলনার কয়রায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসাদুল ইসলাম (১৭) নামের এক কলেজছাত্র। প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে এ আত্মহত্যা বলে জানা গেছে।

Manual6 Ad Code

মঙ্গলবার ভোররাতে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোড়লকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

আসাদুল ইসলাম গ্রামের নজরুল ইসলামের পুত্র। আছাদুল ইসলাম কয়রার খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের একাদশ বর্ষের ছাত্র ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন ভোররাতে তার ভাবি মোবাইলের সমস্যা সমাধানের জন্য আসাদুলকে খুঁজতে থাকেন। ঘরে না পেয়ে পাশে একটি পরিত্যক্ত ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকে ঝুলতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আসাদুলকে দেখতে পান। আগেই তিনি মারা গেছেন। পাশে তার দিকে মোবাইল ফোনটি ছিল।

Manual8 Ad Code

পরে জানা গেছে, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ভিডিও কলে আত্মহত্যা করেছেন আসাদুল ইসলাম।

Manual4 Ad Code

আসাদুলের বন্ধুরা জানিয়েছে, বেশ কয়েক মাস আগে রংপুরের একটি মেয়ের সঙ্গে আসাদুলের ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা। রোজই দীর্ঘসময় তারা ফোনে কথা বলত, ভিডিও কল, চ্যাটও করত। মাঝে মাঝে তাদের ভেতর মনোমালিন্য হতো। আসাদুল একটু বেশি আবেগী ছিল। প্রেমিকার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) টিপু সুলতান বলেন, ভিডিও কলে কথা বলার সময় যুবক ফাঁস দিয়েছেন বলে জেনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন