Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড

admin

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ | ০১:১৪ অপরাহ্ণ | আপডেট: ২০ অক্টোবর ২০২৪ | ০১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬১৩ টাকা বা‌ড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

Manual3 Ad Code

এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম কমানো হয় ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৬০ টাকা। তবে ওই মাসে টানা চার দফা সোনার দাম বাড়ানো হয়।

Manual6 Ad Code

শেয়ার করুন