Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেলো ২ প্রবাসী ভাইয়ের

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেলো ২ প্রবাসী ভাইয়ের

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইতালি থেকে চাচাতো বোনের বিয়েতে এসে সড়কে প্রাণ গেলো দুই চাচাতো ভাইয়ের। চাঁদপুর শহরের পুরানবাজারে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে তারা প্রাণ হারিয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে পুরানবাজার গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)।

Manual6 Ad Code

স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানান, তারা দুজনই ইতালি প্রবাসী। গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে চাঁদপুর আসেন। সোমবার রাতে তারা দুজন একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হন।

এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভি মারা যান। আর নিলয়কে গুরুতর আহতাবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথে তারও মৃত্যু হয়।

Manual2 Ad Code

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর পুলিশ মরদেহ দুটির সুরতহাল করেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটিকে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ওসি মো. বাহার মিয়া বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code

শেয়ার করুন