Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ৩৭ ইউনিট

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সাড়ে ৩ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ৩৭ ইউনিট

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সূত্রপাতের সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যায়নি। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে।

Manual3 Ad Code

ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি কাজ করছে সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি।

কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য সংরক্ষণ করে রাখা হতো। অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

এছাড়া, ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এবং একটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

Manual4 Ad Code

এই অগ্নিকাণ্ডের বিষয়ে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজ হাউসে আগুন লাগে। হঠাৎ করেই সেখানে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

Manual7 Ad Code

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিমানবন্দর এলাকায় হাজারও উৎসুক জনতা ভিড় করেছেন। অপ্রীতির ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন।

Manual1 Ad Code

শেয়ার করুন