Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পাথর উত্তোলন, আ ট ক ১৬

admin

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পাথর উত্তোলন, আ ট ক ১৬

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট বোমা মেশিন ব্যবহার করে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে।আটকৃতরা হলেন- কোম্পানীগঞ্জ থানার খায়েরগাঁও এলাকার মো. বাছিরের ছেলে মো. মাহমুদুল (২১), মো. ফসিউদ্দিন মিয়ার ছেলে মো. সাকিবুল হাসান (১৯), দক্ষিণ রাজনগর এলাকার মো. শামসুল হকের ছেলে মো. লালন (২০), বাবুল নগর হাফিজ আশরাফ আলীর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৩২), চিকাডহর এলাকার ইকরাম আলীর ছেলে মো. ইয়াকুব আলী (৩৬), জালিয়ারপার এলাকার আব্দুল খালিকের ছেলে মো. কামরুল (২৫), ধুপরীরপাড় খাগালীপাশা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল করিম (২৭), পাড়ুয়া মাঝপাড়া এলাকার মো. আব্দুল মালেকের ছেলে মো. আবু বক্কর (২২), মৃত মঙ্গল মিয়ার ছেলে মো. শফিক মিয়া (৪২), মঙ্গল মিয়ার ছেলে মো. রুহুল আমিন (৩০), দক্ষিণ কালিবাড়ি এলাকার ময়না মিয়ার ছেলে মোহাম্মদ কামরুজ্জামান (৩০), চিকাডহর এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ লাল মিয়া (২৮), পাড়ুয়া মাঝপাড়া এলাকার ধনাই মিয়ার ছেলে মো. আখতার মিয়া (২৮), পাড়ুয়া উজানপাড়া এলাকার মো. আবু বক্করের ছেলে মো. শরিফ উদ্দিন (১৯), মুহাম্মদ সুলতান উদ্দিন (২২) ও ভোলাগঞ্জ এলাকার মৃত আব্দুল মুতালিবের মো. আল আমীন হোসেন (৩২)।অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বয়সী পুরুষ রয়েছে, যারা সবাই কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তারা এই কার্যকলাপে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, যৌথ বাহিনীর অভিযানে টিল্লা ধ্বংসে ব্যবহৃত ৫৬টি বোমা মেশিন ও ট্রাক্টর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল।

Manual7 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।’

Manual4 Ad Code

 

এদিকে, স্থানীয়দের দাবি, অবৈধ পাথর উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তারা জানায়, এই ধরনের অপরাধী চক্রের মাধ্যমে ধ্বংস হচ্ছে স্বাভাবিক বাস্তুসংস্থান এবং পরিবেশ।

শেয়ার করুন