Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনের রেওয়াজে ছেদ, সিলেটে এসে মাজার জিয়ারত করেননি জামায়াত আমির

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
দীর্ঘদিনের রেওয়াজে ছেদ, সিলেটে এসে মাজার জিয়ারত করেননি জামায়াত আমির

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে শীর্ষ রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিন ধরেই প্রধান রাজনৈতিক দলগুলো এমনটি করে আসায় এটি রেওয়াজে পরিণত হয়েছে। এছাড়া শীর্ষ রাজনীতিবদরাও সিলেট সফরে এলে এই দুই ওলির মাজার জিয়ারত করেন।

স্বাধীনাত্তোর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির মতো বড় দলগুলো হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর জিয়ারত করেই নির্বাচনী প্রচার শুরু করেছে।

Manual6 Ad Code

এবারও এই রেওয়াজ অনুসরণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেই তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। অতীতে একই কাজ করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলটির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদার জিয়া।

তবে দীর্ঘদিন পর এবার এই রেওয়াজে ছেদ ঘটিয়েছে জামায়াত ইসলামী। কার্যক্রম নিষিদ্ধ থা্কা আওয়ামী লীগবিহীন এবারের নির্বাচনে জামায়াত হয়ে ওঠেছে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল। এবারের নির্বাচনে বিএনপির প্রধানতম প্রতিদ্বন্দ্বিও জামায়াত ইসলামী।

তবে রেওয়াজ ভেঙে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেনি দলটি। সিলেটে শনিবার নিজেদের শেষ জনসভা করে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, যিনি এই সিলেটেরই সন্তান। তবে সিলেটে এলেও শনিবার হযরত শাহজালাল (র.) বা হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতে যাননি ডা. শফিকুর রহমান।

Manual6 Ad Code

শনিবার দুপুরে হেলিকাপ্টারযোগে সিলেটে আসেন ডা. শফিকুর রহমান। হবিগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় সমাবেশ শেষে তাকে বহনকারী হেলিকাপ্টারটি দুপুরে এমসি কলেজ মাঠে এসে নামে। বেলা সাড়ে ৩ টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে এসে যোগ দেন জামায়াত আমির। সমাবেশ শেষে হেলিকাপ্টারযোগে তিনি আবার ঢাকা ফিরে যান।

সিলেটে এসে জামায়াত আমিরের দুই ওলির মাজার জিয়ারত না করা প্রসঙ্গে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল  বলেন, আমরা ঘোষণা দিয়ে মাজার জিয়ারত করি না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, এগুলো তাদের কাজ। আমরা সবসময় হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে নামাজ পড়ি, জিয়ারত করি। এটুকুই।

তবে মাজার জিয়ারতে না গেলেও সিলেটের সমাবেশে নেজের বক্তৃতায় হযরত শাহজালাল (র.) এর প্রসঙ্গ উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। বক্তৃতায় তিনি বলেন, এই মাঠের কিছু দূরেই হযরত শাহজালাল (র.) এর মাজার। তিনি এই সিলেটে তৎকালীন জালিমদের বিরুদ্ধে, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করতে। আমরা সকলেই তার উত্তরসূরী।

Manual8 Ad Code

শেয়ার করুন