Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-১ আসনে জয়ী খন্দকার আব্দুল মুক্তাদীর

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০০ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট-১ আসনে জয়ী খন্দকার আব্দুল মুক্তাদীর

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট-১ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা হাবিবুর রহমান।

 

ধানের শীষ প্রতীকে মুক্তাদীর ১৮৮ কেন্দ্রে ভোট পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৮৫টি। আর দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা হাবিবুর রহমান ভোট পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯২টি।

ধানের শীষ এগিয়ে আছে ৪২ হাজার ২২৩ ভোটে।

Manual7 Ad Code

 

এ আসনে মোট ভোটকেন্দ্র ২১৫টি। এখনো ২৭টি ভোটকেন্দ্রের ফল অপেক্ষমান। দু’জনের ব্যবধানও অনেকটাই আকাশ-পাতাল। অপেক্ষমান ২৭ কেন্দ্রের ভোটার হিসাব করে দু’জনের সম্ভাব্য ভোটের পরেও খন্দকার মুক্তাদীরকে এগিয়ে রাখছেন সংশ্লিষ্টরা।

সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট-১ আসনে মোট ভোটার ৬ লাখ ৮০ হাজার ৯৪৬ জন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এর মধ্যে ৩ লাখ ৫৩ হাজার ১৮৬ জন পুরুষ, ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।

Manual4 Ad Code

শেয়ার করুন