Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বিএনপির একক আধিপত্য

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:২২ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিএনপির একক আধিপত্য

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগের আসনগুলোতে এবারের নির্বাচনে চমক দেখিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। মূল প্রতিদ্বন্দ্বী দল জামাতের প্রার্থীদের সাথে বিএনপির প্রার্থীর ভোটের হিসেবেও অনেকটা ফারাক রয়েছে। ১৯ সংসদীয় আসনে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। তবে একটি জামায়াত জোটের প্রার্থী জয়ী হয়েছেন। এসব আসনে ভোটের মাঠে তেমন প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি প্রতিপক্ষ দলের প্রার্থীরা।

Manual2 Ad Code

এদিকে প্রথমবারের মতো জামায়াত জোট  সিলেট-৫ আসনটি নিজেদের করে নিয়েছে জামায়াত। এই আসনে জয়ী হয়েছেন খেলাফত মজলিস নেতা মাওলানা মুফতি আবুল হাসান। এখানে বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার। সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১০টিতে  জামায়াত প্রার্থী দিলেও অপর ৯ আসন জোটের অন্যান্য দলকে ছেড়ে দেয়া হয়।সিলেট জেলা : সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। এর মধ্যে সিলেট-১ আসনে সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির এম এ মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। এছাড়া সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন।সুনামগঞ্জ জেলা : সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।
Manual5 Ad Code

মৌলভীবাজার জেলা : মৌলভীবাজারেরও সবকটি আসনে বিজয়ী হয়েছে বিএনপি। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম. নাসের রহমান ও মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলা : সংসদীয় ৪টি আসনের সবকটিতে বিজয়ী হয়েছে বিএনপি। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সল বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন