Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাদীরকে মিষ্টিমুখ করালেন হাবিব, ফুল নিয়ে নাছিরের বাসায় শিশির মনির

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
মুক্তাদীরকে মিষ্টিমুখ করালেন হাবিব, ফুল নিয়ে নাছিরের বাসায় শিশির মনির

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

নির্বাচনের ফলাফল ঘোষণার পর সিলেটের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের কয়েকজন একে অপরের বাসায় গিয়েছেন। পরষ্পরকে মিষ্টিমখে করিয়েছেন। কোলাকুলি আর খোশগল্প করেছেন তারা। যা রাজনৈতিক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

Manual5 Ad Code

শুক্রবার দুপুরে সিলেট-১ (সিটি করপোরেশন-সদর উপজেলা) আসনের পরাজিত প্রার্থী জামায়াতের মাওলানা হাবিবুর রহমানের বাসায় যান বিজয়ী প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। এরআগে ভোরে ঘোষিত ফলাফলে হাবিবুর রহমানকে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সিলেট-১ আসনে বিজয়ী হন খন্দকার মুক্তাদীর।

বিজয়ের পর দুপুরে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে হাবিবুর রহমানের বাসায় যান মুক্তাদির। এসময় বাসার নিচে নেমে এসে মুক্তাদীরকে অভ্যর্থনা জানান হাবিবুর। দুজন কোলাকুলিও করেন এসময়। বাসায় ঢুকার পর মুক্তাদীরকে ফুল দিয়ে অভিনন্দন জানান হাবিবুর। এনসময় একে অপরকে মিষ্টিমুখ করান তারা। পরে মুক্তাদীর, সিলেট ও দেশের সাফল্য কামনা করেন দোয়া পড়ান হাবিবুর রহমান। এতে উপস্থিত সকলে অংশ নেন।

Manual4 Ad Code

এসময় হাবিবুর রহমান বলেন, সিলেট সম্প্রীতির শহর। এখানে সবাই মিলেমিশে চলি। নির্বাচনী প্রচারকালেও আমি মুক্তাদীরের বিরুদ্ধে কিছু বলিনি। আশা করি তিনি সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন।

খন্দকার মুক্তাদীর বলেন, আমাদের রাজনৈতিক মতভেদ আছে তবে সিলেটের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই এক। আমি সবাইকে নিয়েই কাজ করার চেষ্টা করবো।

Manual4 Ad Code

এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতেই সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিজয়ী প্রার্থী বিএনপির নাছির চৌধুরীর বাসায় ফুল নিয়ে যান পরাজিত প্রার্থী জামায়াতের শিশির মনির। তিনি নাসির চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান।
রাতে ঘোষিত ফলাফলে এ আসনে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হন। আর জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির পান ৬৩ হাজার ২২০ ভোট।

অবশ্য বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালেই এমন সম্প্রীতির চিত্র দেখা গেছে। ওই দিন দুপুরে সিলেট-৪ আসনে (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোটকেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন। এসময় গাড়ি করে এই সড়ক দিয়ে যাচ্ছিলেন এ আসনের জামায়াতের প্রার্থী জয়নাল আবেদিন।

Manual5 Ad Code

এসময় দুজনই গাড়ি থেকে থেমে কোলাকুলি করেন এবং কিছুক্ষণ পরষ্পর খুশগল্প করেন।

ভোরে ঘোষিত ফলাফল অনুযায়ী সিলেট-৪ আসনে বিজয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত ইসলামের জয়নাল আবেদিন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। আর একাটিতে জয় পেয়েছেন জামায়াত জোটের খেলাফত মজলিসের প্রার্থী আবুল হাসান।

শেয়ার করুন