Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সব সংসদীয় আসনে নতুন প্রতিনিধি

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সব সংসদীয় আসনে নতুন প্রতিনিধি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

জাতীয় সংসদে সিলেটের সবকটি আসনেই নতুন প্রতিনিধি নির্বাচিত করেছেন এ জেলার ভোটাররা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্টিত নির্বাচনে অবশ্য সাবেক কোনো সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বীতাও করেন নি।

সিলেট-১ (নগর-সদর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি এ আসনে ৪১ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে।

মুক্তাদীর আগে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলেও পরাজিত হওয়ায় সংসদে আর যাওয়া হয়নি তার।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি এ আসনে ৭৯ হাজার ৩২১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলী জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুহা. মুনতাসির আলীকে।

২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলেও মনোনয়নপত্র বাতিল হওয়ায় সেবার তা সম্ভব হয়নি।

সিলেট-৩ ( দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এমএ মালিক। তিনি এ আসনে ৭৯ হজার ৩২১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জামায়াত জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে।

এর আগে তিনি কোনো ধরনের নির্বাচনেই অংশগ্রহণ করেন নি।

সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ১৫ হাজার ৪৫৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জামায়াত প্রার্থী জয়না আবেদীনকে।

Manual1 Ad Code

আরিফ এর আগে সিলেট সিটি করপোরেশনের একাধিকবারের সাবেক মেয়র ও কাউন্সিলর হিসাবে নির্বাচিত হলেও সংসদ নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই তিনি বাজিমাত করেছেন।

Manual1 Ad Code

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি মাওলানা মো. আবুল হাসান। তিনি ৯ হাজার ৫৮১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন বিএনপি জোটের প্রার্থী ও খেলাফত ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক কে।

মুফতি মাওলানা আবুল হাসান এর আগে কোনো নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতাই করেন নি।

সিলেট-৬ ( গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি ৮ হাজার ৩৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জামায়াত প্রার্থী মো. সেলিম উদ্দিনকে।

Manual2 Ad Code

এমরান আহমদ চৌধুরী এর আগে একবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করলেও সংসদে এই প্রথমবার অংশগ্রহণ করে বাজিমাত করেছেন।

শেয়ার করুন