Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্ষমতাসীন’ রাজনৈতিক দলকে কড়া বার্তা দিলেন ডাকসু ভিপি

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ

ফলো করুন-
‘ক্ষমতাসীন’ রাজনৈতিক দলকে কড়া বার্তা দিলেন ডাকসু ভিপি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সেইসঙ্গে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের প্রতি কড়া বার্তাও দিয়েছেন তিনি।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ডাকসু ভিপি।

Manual4 Ad Code

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে নৃশংস হামলা পরিচালনা করছে বিএনপির নেতাকর্মীরা। ক্যাম্পাসগুলোতে ভিন্নমতের শিক্ষার্থীদের দেখে নিতে হুমকি দেওয়া হচ্ছে।

Manual7 Ad Code

তিনি আরও লেখেন, আমরা আশা রাখতে চাই প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দায়িত্বশীল আচরণ করবেন এবং তাদের নির্বাচনি ক্ষেত্রসহ সকল স্থানে সকল ধরনের সংঘাতের রাজনীতি বন্ধ করে ভিন্নমতের সকলের জন্য নিরাপদ পরিবেশ উপহার দিবেন।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাদিক কায়েম। তিনি লেখেন, হামলা বন্ধে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে। এভাবে যদি একেরপর এক হামলা চলতে থাকে, নাগরিকদের রক্তাক্ত করতে থাকে, আমরা ছাত্রজনতাকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবো। জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম হতে দিবো না ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং ৭৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টিতে।

শেয়ার করুন