Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২২ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ বিষয়ে ইঙ্গিত দেন। পূর্ববর্তী সংসদের কোনো স্পিকার না থাকায় নতুন সদস্যদের শপথ গ্রহণের আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছিল।

Manual4 Ad Code

তখন বলা হয়েছিল, ‘আইনে আছে, স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করাতে না পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এই মনোনয়ন প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে হবে।’

Manual3 Ad Code

আরও বলা হয়েছিল, ‘তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন।’

Manual2 Ad Code

শেয়ার করুন