Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল, ট্রাক ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশু শিক্ষার্থী নিহত  হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সিলেট-জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হলে গুরুতর আহত হয় শিশু শিক্ষার্থী মারওয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারওয়ান আহমদ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের দ্বিতীয় ছেলে ও ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।

Manual8 Ad Code

এদিকে, শিশু শিক্ষার্থী মারওয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual7 Ad Code

শেয়ার করুন