Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার পর থেকে অর্থমন্ত্রী যারা, বেশি মেয়াদে সিলেটের দুই কৃতিসন্তান

admin

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
স্বাধীনতার পর থেকে অর্থমন্ত্রী যারা, বেশি মেয়াদে সিলেটের দুই কৃতিসন্তান

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

স্বাধীনতার পর দেশে এখন পর্যন্ত ২২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। এবার অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সেখানেই শপথ নেন নতুন অর্থমন্ত্রীও।

তার সামনে রয়েছে বড় কিছু চ্যালেঞ্জ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। খেলাপি ঋণ কমাতে হবে। ব্যাংক খাতে আনতে হবে সংস্কার।
এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তবে আপনি জানেন স্বাধীনতার পর থেকে এখন পযর্ন্ত কে কে অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন? বা সে কতবার এই অর্থমন্ত্রী হয়েছেন?
চলুন জেনে নেওয়া যাক-

Manual6 Ad Code

সদ্য নির্বাচনের আগে এ পর্যন্ত দেশে ২২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। এই তালিকায় আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো সরকারপ্রধানও।

স্বাধীনতার পর দেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। তিনি ১৯৭২ সালের জানুয়ারি থেকে ১৯৭৩ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সবচেয়ে বেশি তিন মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিত। জিয়াউর রহমানের আমলে (১৯৮০–১৯৮২) একবার এবং খালেদা জিয়ার দুই আমলে (১৯৯১–১৯৯৬ ও ২০০১–২০০৬) আরও দুই মেয়াদে দায়িত্বে ছিলেন এম সাইফুর রহমান। তার সময়ে অর্থনীতিতে বেশ কিছু সংস্কার হয়। বাংলাদেশে প্রথম ভ্যাট আইনও চালু হয় তখন।

১৯৯৬–২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন শাহ এ এম এস কিবরিয়া। তার সময়ে ব্যাংক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনা হয়।

সর্বশেষ আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে (২০০৯–২০১৪ ও ২০১৪–২০১৮) অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আবদুল মুহিত। এর আগে এরশাদ সরকারের সময়ও তিনি একই দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে তিনি ১২টি বাজেট পেশ করেন, যা একটি রেকর্ড। এ ছাড়া এম সাইদুজ্জামান অর্থ উপদেষ্টা ও অর্থমন্ত্রী—দুই দায়িত্বই পালন করেছেন।
এবার দেখা যাক, কারা অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন—

এবার দেখা যাক, কারা অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন—

১. তাজউদ্দীন আহমদ (১৩–০১–১৯৭২ থেকে ১৬–০৩–১৯৭৩)

২. শেখ মুজিবুর রহমান (১৬–০৩–১৯৭৩ থেকে ১৫–০৮–১৯৭৫)

৩. ইউসুফ আলী (২০–০৮–১৯৭৫ থেকে ৯–১১–১৯৭৫)

৪. জিয়াউর রহমান (১০–১১–১৯৭৫ থেকে ১৪–০৪–১৯৭৯)

৫. মির্জা নুরুল হুদা (১৫–০৪–১৯৭৯ থেকে ২৪–০৪–১৯৮০)

৬. এম সাইফুর রহমান (২৫–০৪–১৯৮০ থেকে ১১–০২–১৯৮২)

৭. ফসিহ উদ্দিন মাহতাব (১২–০১–১৯৮২ থেকে ২৬–০৩–১৯৮২)

Manual7 Ad Code

৮. আবুল মাল আবদুল মুহিত (৩১–০৩–১৯৮২ থেকে ০৯–০১–১৯৮৪)

৯. এম সাইদুজ্জামান (০৯–০১–১৯৮৪ থেকে ২৯–১১–১৯৮৬)

১০. এম সাইদুজ্জামান (৩০–১১–১৯৮৬ থেকে ২৬–১২–১৯৮৭)

১১. এ কে খন্দকার (২৮–১২–১৯৮৭ থেকে ২২–০৩–১৯৯০)

১২. এম এ মুন’এম (২২–০৩–১৯৯০ থেকে ০৬–১২–১৯৯০)

১৩. কফিলউদ্দিন মাহমুদ (১০–১২–১৯৯০ থেকে ২৭–১২–১৯৯০)

১৪. রেহমান সোবহান (উপদেষ্টা) (২৭–১২–১৯৯০ থেকে ২০–০৩–১৯৯১)

১৫. সাইফুর রহমান (২০–০৩–১৯৯১ থেকে ৩০–০৩–১৯৯৬)

১৬. ওয়াহিদউদ্দিন মাহমুদ (উপদেষ্টা) (৩০–০৩–১৯৯৬ থেকে ২৩–০৬–১৯৯৬)

১৭. শাহ এ এম এস কিবরিয়া (২৩–০৬–১৯৯৬ থেকে ১৫–০৭–২০০১)

১৮. এম হাফিজ উদ্দিন খান (উপদেষ্টা) (১৬–০৭–২০০১ থেকে ১০–১০–২০০১)

১৯. সাইফুর রহমান (১০–১০–২০০১ থেকে ২৮–১০–২০০৬)

Manual2 Ad Code

২০. আকবর আলি খান (উপদেষ্টা) (৩১–১০–২০০৬ থেকে ১২–১২–২০০৬)

২১. সোয়েব আহমেদ (১৩–১২–২০০৬ থেকে ১১–০২–২০০৭)

Manual7 Ad Code

২২. এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম (১৪–০১–২০০৭ থেকে ০৬–০১–২০০৯)

২৩. আবুল মাল আবদুল মুহিত (০৬–০১–২০০৯ থেকে ১১–০১–২০১৪)

২৪. আবুল মাল আবদুল মুহিত (১২–০১–২০১৪ থেকে ০৭–০১–২০১৯)

২৫. আ হ ম মুস্তফা কামাল (০৭–০১–২০১৯ থেকে ১০–০১–২০২৪)

২৬. আবুল হাসান মাহমুদ আলী (১১–০১–২০২৪ থেকে ০৫–০৮–২৪)

২৭. সালেহউদ্দিন আহমেদ (০৮–০৮–২০২৪ থেকে ১৭–০২–২০২৬)

শেয়ার করুন