Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা, ফিরে গেলেন ফুল না দিয়েই

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:০০ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা, ফিরে গেলেন ফুল না দিয়েই

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সরাইলে বাধার মুখে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্থানীয় শহীদ মিনার এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।এ ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান রুমিন ফারহানা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অপ্রীতিকর ঘটনা এড়াতে ফুল না দিয়েই এলাকা ত্যাগ করতে বাধ্য হন তিনি।

এই খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে তার সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

Manual3 Ad Code

ঘটনার বিষয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, ‘পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হামলার চেষ্টা চালানো হয়েছে। বিএনপি যদি এখনই মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে এর পরিণাম ভয়াবহ হবে।’

Manual1 Ad Code

তিনি আরও জানান, এই ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে। এ সময় আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর অবস্থাও তিনি গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন।

Manual4 Ad Code

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন