Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদ্বন্দ্বি হাবিবকে পাশে রেখে মুক্তাদির বললেন, ‘সবাই মিলে সিলেটকে এগিয়ে নিবো’

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
প্রতিদ্বন্দ্বি হাবিবকে পাশে রেখে মুক্তাদির বললেন, ‘সবাই মিলে সিলেটকে এগিয়ে নিবো’

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

আবারও পাশাপাশি বসে সিলেটকে একসাথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সিলেট-১ আসনের দুইপ্রতিদ্বন্দ্বি বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াতের মাওলানা হাবিবুর রহমান।

Manual4 Ad Code

শনিবার সন্ধ্যায় সিলেট নগরের একটি রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে পাশপাাশি বসে এ প্রত্যয় ব্যক্ত করেন তারা। এসময় পরষ্পরের সাথে কোলাকুলিও করেন দুজন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়লাভ করে খন্দকার আব্দুল মুক্তাদির এখন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী। এই দোয়া ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ইফতার মাহফিলের পূর্বে আলোচনা পর্বে আব্দুল মুক্তাদির বলেন, আমরা সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন করব, ধারণ করব এবং দিন দিন এটিকে বৃদ্ধি করব। আমরা সিলেটের জন্য যে কাজগুলো করব সেগুলো কারো ব্যক্তিগত কাজ নয়।

Manual2 Ad Code

তিনি বলেন, সিলেট- ঢাকা মহাসড়ক সংস্কার হলে ব্যক্তি নয় পুরো সিলেট উপকৃত হবে, সিলেটে পানির সমস্যা সমাধান হলে কোন ব্যক্তি বরং পুরো সিলেট সুফল ভোগ করবে। তাই, আমরা সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতেই কাজ করব।

Manual6 Ad Code

আজ (শনিবার) সিলেট নগরীর ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের

সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের প্রচারণার সময় যে প্রতিশ্রুতি দিয়েছি, যে পরিকল্পনা আপনাদের সামনে উপস্থাপন করেছি তা আগামী পাঁচ বছরে অক্ষরে অক্ষরে পালন করব। সিলেটের জীবনমান উন্নয়নে সকল কাজ আগামী দিনে দৃশ্যমান হবে বলেও তিনি উল্লেখ করেন।

Manual8 Ad Code

বাণিজ্য মন্ত্রণালয়কে অত্যন্ত চ্যালেঞ্জিং মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখা আমাদের মন্ত্রণালয়ের অন্যতম কাজ। এবার আমরা দায়িত্ব নিয়েছি রোজার একদিন আগে। তবে যে পরিমাণ খাদ্য মজুদ ও ভোগ্য পণ্যের সরবরাহ আছে তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মূলত আমদানি নির্ভর ভোগ্যপণ্য যেগুলো রোজায় বেশি ব্যবহার হয় সেগুলো স্থিতিশীল পর্যায়ে আছে। এসময় তিনি বাজার স্থিতিশীল রাখার জন্য বাজার মনিটরিং ও ভোক্তা অধিকারের মনিটরিং জোরদার করার কথা উল্লেখ করেন।

মুক্তাদির ও হাবিবুর ছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন