Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০৭ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস মিলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।অবশ্য তার আগে দুদিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে।

Manual3 Ad Code

অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তনের আভাস রয়েছে।

প্রথম দিন (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Manual4 Ad Code

দ্বিতীয় দিন (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তৃতীয় দিন (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

চতুর্থ দিন (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Manual6 Ad Code

পঞ্চম দিন (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষদিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

শেয়ার করুন