Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত আমিরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চেয়েছিল জামায়াত : সিলেটের শফিক

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
হেফাজত আমিরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চেয়েছিল জামায়াত : সিলেটের শফিক

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে রাখার জন্য প্রস্তাব করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তার বয়স এবং শারীরিক পরিস্থিতি বিবেচনায় সেটি শেষ পর্যন্ত হয়নি।

সম্প্রতি সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, ‘আপনি শুনে আশ্চর্য হবেন যখন উপদেষ্টা পরিষদ গঠন হয়, ছাত্ররা আমাদের জিজ্ঞেস করছে যে আপনারা কোনো তালিকা দেবেন? আমরা বলেছি, তোমাদের ওপরে আমাদের আস্থা আছে। তোমরা যা ভালো মনে করো, তাই করো। আমরা তালিকা দিইনি। কিন্তু একটা ব্যতিক্রম আছে। একটা সময় গিয়ে তারা বলল, যেহেতু আপনারা এ দেশের সবচাইতে বড় ধর্মীয় রাজনৈতিক ইসলামী সংগঠন, আমরা একজন আলেম নিতে চাই। সে ব্যাপারে আপনারা একজন মানুষের নাম দেন।’তিনি বলেন, ‘আমাদের এপেক্স বডিতে আলোচনা করে বাবুনগরী সাহেব, যিনি আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আমরা তার নামটা দিয়েছি। হেফাজতে ইসলাম একটা ব্রোডার আমব্রেলা এবং বাবুনগরী এ দেশের একজন প্রবীণতম। ওনার ৯০-এর এর বেশি বয়স। ওনার প্রতি সেই সম্মান রেখে আমরা নাম বলেছিলাম। তারা সাথে সাথে চেক করে বলছে, ওনার যে বয়স এবং ফিজিক্যাল কন্ডিশন, উনি এই চাপ নিতে পারবেন না।’

Manual1 Ad Code

শেয়ার করুন