Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসিকে গালিগালাজ করা হবিগঞ্জে উপজেলা বিএনপির সেই সভাপতি আটক

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪২ অপরাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৩:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
ওসিকে গালিগালাজ করা হবিগঞ্জে উপজেলা বিএনপির সেই সভাপতি আটক

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালিগালাজ ও অশালীন মন্তব্য করার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

তুষারকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। সেখান থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Manual8 Ad Code

এরআগে শনিবার বিকেলে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে ফেরদৌস চৌধুরী তুষারের অশালীন মন্তব্য করা একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেইজে দুজনের ফোনালাপের এ অডিও কল রেকর্ডটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। অডিও কলটিতে থানার ওসি সাইফুল ইসলামকে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের আপত্তিকর ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।

Manual1 Ad Code

জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মখলিছুর রহমানের সঙ্গে ওসির ফোনালাপ চলাকালে উপজেলা বিএনপির সভাপতি উত্তেজিত হয়ে ওসিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন- এমন একটি অডিও ক্লিপ ভাইরাল হয়।

এ বিষয়ে শনিবার রাতে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি রিসিভ করতে পারিনি। পরবর্তীতে তিনি মখলিছ সাহেবের ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি হুমকি দিয়ে বলেন, বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।

তবে অভিযোগ অস্বীকার করে তখন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার বলেছিলেন, আমি সরাসরি তাকে কল দিয়েছি- এমন প্রমাণ তিনি দিতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি।

পাল্টা অভিযোগ তুলে তিনি দাবি করেন, বর্তমান ওসির বিরুদ্ধে মাদক ও জুয়াসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে উল্লেখ করে তিনি অবিলম্বে ওসির প্রত্যাহার দাবি করেন এবং প্রশাসনকে বিষয়গুলো তদন্তের আহ্বান জানান।

Manual4 Ad Code

শেয়ার করুন