Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:২৫ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
গাজীপুরের সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তার পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

Manual3 Ad Code

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

Manual2 Ad Code

দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদন অনুযায়ী ৪১টি ব্যাংক হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে। আবেদনে বলা হয়েছে, আসাদুজ্জামান কিরণ, তার পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক।আবেদনে আরও বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হিসাবগুলোয় টাকা জমা রেখেছেন। যে কোনো সময় অর্থ তুলে নিয়ে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। সে জন্য তাদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

Manual1 Ad Code

শেয়ার করুন