Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
নিরপরাধ কেউ হয়রানির শিকার হবে না: সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

নতুন চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যেসব বিচারকাজ চলমান আছে আগামীতেও সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব আশা করছি।

Manual8 Ad Code

যারা নিরপরাধ তারা প্রসিকিউশনের মাধ্যমে কোনোভাবেই হয়রানির শিকার হবে না। তবে অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিতে প্রসিকিউশন কাজ করবে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, কারও প্রতি কোনো বিদ্বেষ ধারণ না করে সম্পূর্ণ আইনানুগভাবে বিচারকাজ চলবে। বিচারকাজ আইন অনুযায়ীই চলবে। আইনের বাইরে সরকার বা কারও নির্দেশনা অন্তত আমার সময়ে সুযোগ পাবে না।

আমার সময়ে ট্রাইব্যুনালের বিচারিক কাজের গতি আরও বাড়বে বলেও জানান সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

Manual1 Ad Code

শেয়ার করুন