Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে ছুরিকাঘাত, চাঁদাবাজি কাণ্ডে আলোচিত সেই রিয়াদ আবারও গ্রেপ্তার

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
শিক্ষার্থীকে ছুরিকাঘাত, চাঁদাবাজি কাণ্ডে আলোচিত সেই রিয়াদ আবারও গ্রেপ্তার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

রাজধানীর গুলশানে শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলোচিত ছাত্রনেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে তাকেসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন- মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার।
Manual6 Ad Code

শুক্রবার আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত। মামলার জামিন শুনানির জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদ সেখানে গিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে রিয়াদের নির্দেশে অন্য আসামিরা নির্জন সরদার বাঁধন নামে এক শিক্ষার্থীকে চেয়ার দিয়ে মারধর করেন। পরে রিয়াদ নিজের কাছে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে বাঁধনের মুখে আঘাত করেন, এতে তার নাকের উপরিভাগ কেটে গুরুতর জখম হয়।

Manual3 Ad Code

ঘটনাস্থলে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় পুলিশ দ্রুত আটক করে তাদের। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে গুলশান থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-২২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

গুলশান থানার সেকেন্ড অফিসার কাদের আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এর আগে, ২০২৫ সালের ২৬ জুলাই রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির ঘটনায় আসামি রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন।

শেয়ার করুন