Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো অনিয়ম বরদাশত করা হবে না : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৫২ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৪:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
কোনো অনিয়ম বরদাশত করা হবে না : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট অঞ্চলে প্রতিনিয়তই ঢলের পানি আসে। এ কারণে বর্ষায় এখানে বন্যা হয়ে যায়। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই চালেঞ্জ মোকাবিলায় আমাদের কিছু প্রকল্প চলমান আছে। নতুন আরও কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এখানে দ্রুত যেসব কাজ করা প্রয়োজন তা করা হবে।

Manual4 Ad Code

তিনি বলেন, আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণকাজে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual6 Ad Code

সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে। কাজের মান ও সময়সীমা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

Manual3 Ad Code

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের সরকারের উদ্যোগটা মহৎ এবং আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি। এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এবং দুর্নীতি নামক ব্যাধিটি আমাদের আঁকড়ে ধরেছিল। সুতরাং এদেশটাকে দুর্নীতিমুক্ত করা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ।তিনি বলেন, ​আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আমরা এমনভাবে দায়িত্ব পরিচালনা করব যেন সেটা দুর্নীতিমুক্ত থাকে এবং কাজটা আমরা আদায় করে নিব। এই কাজটা আদায় করতে পারলেই আমার বিশ্বাস সুরমা, কুশিয়ারা এই জোনের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সেগুলো খুব দৃশ্যমান হবে এবং জনগণ সেটা বুঝতে সক্ষম হবে যে এই কাজগুলো খুব দায়িত্ব থেকে, দায়িত্বশীল অবস্থা থেকে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন