Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় বালু উত্তোলন, গভীর রাতে অভিযানে আটক ১১

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৯:৩২ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৯:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় বালু উত্তোলন, গভীর রাতে অভিযানে আটক ১১

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ১১ জনকে আটক করেছে টাস্কফোর্স।

Manual3 Ad Code

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ যৌথভাবে জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকায় এ অভিযান চালান। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করার অপরাধে ১১ জনকে আটক করে সবাইকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Manual7 Ad Code

এ সময় গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, সংগ্রাম বিওপির ক্যাস্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করায় ১১ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন