Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ আবু সুফিয়ান (২৬) গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন কম্পিউটার মেকানিক ছিলেন।

 

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুফিয়ানসহ ৮ জন মিলে বুধবার সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকালের দিকে সবাই সাঁতার কাটতে নদীর পানিতে নামলে স্রোতের টানে তারা তলিয়ে যায়। এ সময় বাকিরা তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সুফিয়ান।

Manual8 Ad Code

 

তার সঙ্গে থাকা রাসেল আহমদ জানান, তারা ৮ জন মিলে সকালে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকালের দিকে তারা পানিতে নামলে বাকিরা পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় সুফিয়ান।

Manual7 Ad Code

 

খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরির সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

 

এর আগে গত ২৫ জুলাই শুক্রবার জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক। পরে রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন