Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে বালু উত্তোলন বন্ধে ১৪ জনের কারাদণ্ড

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে বালু উত্তোলন বন্ধে ১৪ জনের কারাদণ্ড

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

Manual7 Ad Code

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

Manual5 Ad Code

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এর মধ্যে ১২ জনকে তিন মাস করে এবং ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

Manual8 Ad Code

বুধবার তাদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে গোয়াইনঘাট থানা সূত্রে জানা গেছে। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, গোয়াইনঘাটের ইজারাবহির্ভূত বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে হাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে মূল হোতারা পালিয়ে গেলেও বালু উত্তোলন ও পরিবহণের সময় ১৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, ইজারাবহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। বালু উত্তোলনে জড়িত মূল হুতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন