Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মাশরাফির কা*রখানায় অভিযান, নুরু খানকে কা*রাদন্ড

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১০:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ১০:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মাশরাফির কা*রখানায় অভিযান, নুরু খানকে কা*রাদন্ড

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

নাম মাশরাফির চানাচুর কোম্পানী। সেখানে তৈরি হয় ভেজাল গুড়, চানাচুর এবং অন্যান্য দ্রব্য। সেগুলোতে ব্যবহার করা হয় বিভিন্ন হোটেল বা জিলাপীর দোকানের পোড়া এবং পঁচা মিষ্টির শিরা। ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল পণ্যের রঙ যা মানব দেহের জন্য মারাত্মক ঝুঁকির।

Manual7 Ad Code

 

এর আগে অন্তত দু’বার এই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। তবে এবার আর জরিমানা নয়, সরাসরি মাশরাফি চানাচুর কোম্পানীর মালিক মো. নুরু খানকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকালে গোটাটিকর বিসিক শিল্পনগরীতে অভিযান চালিয়ে কারখানাটি যাবতীয় মালামাল জব্দ ও নূরু খানকে কারাদন্ডাদেশ দেন সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

নুরু খান দক্ষিণ সুরমা থানার মোমিনখলা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খানের ছেলে।

 

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজের নেতৃত্বে অভিযানে র‌্যাব-৯ এর একটি দল ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অংশগ্রহণ করে।

 

অভিযানে জব্দ ১৭৫ কার্টন ভেজাল গুড়, বিপুল পরিমাণ ভেজাল তেল ও কারখানার অন্যান্য জিনিসপত্র জব্দ করে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে ধ্বংস করা হয়েছে।অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ ও র‌্যাব-৯ এর অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন