Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল (র.) মাজারে সারজিসদের স্লোগান, যা বলছেন এনসিপি নেতারা

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১১:৩৩ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৬ | ১১:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
শাহজালাল (র.) মাজারে সারজিসদের স্লোগান, যা বলছেন এনসিপি নেতারা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে হজরত শাহজালাল (র.)-এর দরগাহে বুধবার তারাবির নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের স্লোগানকে ঘিরে সামাজিক মাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Manual3 Ad Code

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সারজিস আলম একের পর এক স্লোগান দিচ্ছেন। তার স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন হাজারো মানুষ। এর মাধ্যমে ঐতিহ্যবাহী শাহজালাল (র.) দরগাহের পবিত্রতা বিনষ্ট হয়েছে দাবি করে অনেকে ফেসবুকে ক্ষোভ নিন্দা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে এনসিপির সিলেঠ জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ ও মহানগর সদস্য সচিব কিবরিয়া সারওয়ার বলেন, গতকাল (বুধবার) তারাবির নামাজ আদায়ের পর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে ঘিরে বিপুলসংখ্যক জেন-জি তরুণের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাদের দেখে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। পরে সারজিস আলমও সেই স্লোগানে কণ্ঠ মেলান।

Manual3 Ad Code

তারা বলেন, উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্ব-উদ্যোগে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে একটি মহল জলঘোলার অপচেষ্টা করছে এবং বিকৃতভাবে উপস্থাপন করে অযাচিত সমালোচনা করছে।

Manual8 Ad Code

জানা যায়, এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল উপলক্ষে বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিলেট আসেন। নগরের একটা কমিউনিটি সেন্টারে দলটির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে তারা অংশ নেন।

Manual1 Ad Code

রাতে শাহজালাল মাজারে তারাবির নামাজ আদায় করতে যান তারা। এসময় নেতাকর্মীরা মাজারে ভিড় করেন। একপর্যায়ে মাজারের নারী এবাদতখানার ছাদে উঠে সারজিস আলম স্লোগান দেন।

শেয়ার করুন