Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে প্রেম, ধ র্ষ ণে র শিকার সিলেটের তরুণী

admin

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ১২:৫২ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৬ | ১২:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
ফেসবুকে প্রেম, ধ র্ষ ণে র শিকার সিলেটের তরুণী

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এনে ১৭ বছরের এক কিশোরীকে বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ এবং পরবর্তীতে সিএনজিচালিত অটোরিকশায় গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

Manual5 Ad Code

ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা থেকে অভিযুক্ত তিনজনকে আটক করেছে সুনামগঞ্জ সদর থানার পুলিশ। এ সময় অপরাধে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রায় চার মাস আগে `সুনামগঞ্জের ভৈরব’ নামের এক যুবকের সঙ্গে সিলেটের বিশ্বনাথ উপজেলার এক তরুণীর পরিচয় হয়। পরবর্তীতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মেয়েটি সুনামগঞ্জে আসে। তবে ওই যুবক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তার বন্ধু সিএনজিচালিত অটোরিকশার চালক সোহেলের কাছে রেখে দেয় বলে অভিযোগ রয়েছে। ভিকটিমের পরিবার একবার তাকে বাড়িতে ফিরিয়ে নিলেও পরে আবার সোহেল বিয়ের আশ্বাস দিলে তরুণী তার কাছে চলে আসে। এ সুযোগে সোহেল তাকে প্রায় দুই সপ্তাহ নিজ বাড়িতে আটকে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।গত ১ মার্চ সোহেলের মায়ের সঙ্গে ভিকটিমের ঝগড়া হলে তাকে সুনামগঞ্জ শহরের এক বাসায় রেখে সিলেট চলে যায় সোহেল। পরে মেয়েটি বাড়িতে ফিরতে চাইলে তার বন্ধু এরশাদ ও মাসুম তাকে পৌঁছে দেওয়ার কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলে। পরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ এলাকার একটি নির্জন স্থানে অটোরিকশার ভেতরে তাকে জোরপূর্বক গণধর্ষণ করে। এ ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানার পুলিশ অভিযানে নেমে সোহেল, মাসুম ও এরশাদকে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করে।সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, আমরা খবর পেয়ে তিনজনকে ২৪ ঘণ্টার মধ্যে আটক করেছি। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি ও চিকিৎসাসহ যাবতীয় আইনি সহায়তা প্রদান করছি। অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেজন্য মামলার তদন্ত ও তথ্যপ্রমাণ সংগ্রহে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হচ্ছে।

Manual2 Ad Code

শেয়ার করুন