Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চলছে পুলিশের সাঁ*ড়াশি অ*ভিযান

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ১২:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৬ | ১২:৩৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে চলছে পুলিশের সাঁ*ড়াশি অ*ভিযান

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। চলছে একমাসের সিয়াম সাধনা। পাশাপাশি ঈদকে আরও উৎসবমুখর করতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। নগরজুড়ে বলতে গেলে এখন আর পা ফেলারও জায়গা নেই। এ অবস্থায় চুরি ছিনতাই ঠেকাতে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে সক্রিয় হয়েছে সিলেট মহানগর পুলিশ। শুরু করেছে সাঁড়াশি অভিযান।

Manual4 Ad Code

শনিবার (৭ মার্চ) সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম সিলেটভিউর কাছে তাদের বিশেষ তৎপরতার বিস্তারিত তুলে ধরেন।

 

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভিাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় শতাধিক চোর, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন এসএমপি কমিশনার। তিনি জানান, ঈদের নিরাপত্তা নিশ্চিতে ৬০টি মোবাইল টিম কাজ করছে। এরসঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করছে আরও ৬টি টিম।এছাড়া চোরাচালান ঠেকাতে বাড়ানো হয়েছে চেকপোস্টের সংখ্যাও। ৩টি স্থায়ী চেকপোস্টের সঙ্গে যোগ করা হয়েছে আরও১২টি।এছাড়াও প্রতিটি মার্কেট ও বিপনীবিতানে সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা। আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পোশাকধারী পুলিশের সংখ্যাও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।মাঠের নিরাপত্তা ব্যবস্থা ২৪ ঘন্টা মনিটরিং করছেন সিনিয়র পুরিশ কর্মকর্তারা। তারা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার, তাৎক্ষনিক সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

শেয়ার করুন